শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে উচ্ছেদকৃত রেলের ভূমি আবারো দখলের হিড়িক

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে উচ্ছেদকৃত রেলের ভূমি দখলের হিড়িক পড়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, ১৯ সালের জুন মাসে শায়েস্তাগঞ্জ রেল কলোনীর অবৈধ স্থাপনা রেল কর্তৃপক্ষ ও আইন শৃংখলা বাহিনী উচ্ছেদ করে। উচ্ছেদের পরও দীর্ঘদিন ভূমি ফাঁকা থাকায় আবারও দখলবাজরা এসব ভূমিতে বসতি নির্মাণ করে বসবাস করছেন। আবার কেউ কেউ ভাড়া দিচ্ছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ প্লার্টফর্ম এলাকার রেল গেইট, নিজগাঁও দিঘীর পাড়সহ বিভিন্ন রেলের জায়গার ভূমি দখল করে অনেকেই অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন। আবার কেউ কেউ দোকান ভাড়া দিয়ে মাস শেষে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, সরকার ভেঙে দিয়েছে ঠিকই কিন্তু এসব ভূমি কোনো কাজে না লাগায় রেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে ঘর নির্মাণ করছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com