বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ৭ পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের অভিযানে ৭ পলাতক আসামি গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন- উপজেলার অমৃতা গ্রামের হিম্মত উল্লার পুত্র সমছুল হক (৫২), সমছুল হকের দুই স্ত্রী মোছাঃ আম্বিয়া খাতুন (৪৫) ও সাজিদা খাতুন (৩৭), সেলু মিয়ার স্ত্রী লাকি আক্তার (৩৫), মৃত সামছুদ্দিন প্রকাশিত মুক্তার মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৪০) ও তাজুল ইসলাম (৪৫) এবং খিলবামৈ গ্রামের কাজী চিতু মিয়ার পুত্র কাজী মোস্তফা মিয়া (২৪)। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতারে পুলিশের অভিযান নিয়মিতই করা হচ্ছে। বৃহস্পতিবার মধ্যেরাতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা ৫৮/২১ এর আসামি সমছুল হক, আম্বিয়া খাতুন, সাজিদা খাতুন ও লাকি আক্তার, নিয়মিত মামলার পলাতক আসামি সিরাজুল ইসলাম ও তাজুল ইসলাম এবং নন-জিআর মামলার পলাতক আসামি কাজী মো¯-ফা কামালকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com