প্রেস বিজ্ঞপ্তি ॥ গত রবিবার হবিগঞ্জ শহরের মাস্টার কোয়ার্টার এলাকায় ইনসাইডার থীংক প্রাইভেট লিমিটেড নামে তথ্যপ্রযুক্তি ভিত্তিক কোম্পানীটির যাত্রা শুরু হয়। বাংলাদেশ এর পাশাপাশি ইংল্যান্ড (ইউনাইটেড কিংডম) এ কোম্পানীটির আরও একটি শাখা আছে এবং আমেরিকাতে কোম্পানীটির একটি শাখা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। বাংলাদেশে কোম্পানীটির মূল শাখার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বর্তমান যুগটা প্রযুক্তির। প্রযুক্তির সঠিক ব্যবহারে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তরুণরা দেশে থেকেই কাজ করছে ইউরোপ আমেরিকার বিভিন্ন বড় বড় কোম্পানীতে। বৈদেশিক মদ্রা আয় করতে এখন আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই, যথেষ্ট দক্ষতা থাকলে সেটা ঘরে বসেই করা সম্ভব। তিনি তরুণদের শুধুমাত্র চাকুরীর পেছনে না ছুটে বা অবৈধপথে বিদেশ যাওয়ার চেষ্টা না করে প্রযুক্তির এই আশীর্বাদকে কাজে লাগানোর উপদেশ দেন। একইসাথে সবাইকে সতর্ক করে দেন যেন কেউ প্রযুক্তিকে খারাপভাবে ব্যবহার না করে এছাড়াও ইভ্যালী বা ইঅরেঞ্জ এর মতো কোম্পানীর লোভনীয় অফার এর ফাঁদে পা দিয়ে কেউ যেন সর্বস্ব না খোয়ায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলেন। তিনি বলেন, প্রযুক্তি হতে পারে তরুণদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ যদি নিজের মেধা, বুদ্ধি ও বিবেক কে কাজে লাগিয়ে সেটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। অনুষ্ঠানের শেষে ইনসাইডার থীংক প্রাইভেট লিমিটেড এর প থেকে এডভোকেট মো: আবু জাহির এমপি মহোদয় এবং মেয়র জনাব আতাউর রহমান সেলিম কে সম্মাননা স্মারক উপহার হিসেবে প্রদান করা হয়। উল্লেখ্য, ইনসাইডার থীংক প্রাইভেট লিমিটেড এর সিইও এবং চেয়ারম্যান হচ্ছেন হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড এর কাউন্সিলর পান্না কুমার শীল, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আশরাফ আহমেদ, চীফ ফিনান্সিয়াল অফিসার রবিন কুমার দেবরায়, চীফ মার্কেটিং অফিসার আব্দুল ওয়াদুদ চৌধুরী, প্রোডাকশন ম্যানেজার পার্থ সারথি দত্ত। এই পাঁচজন সকলেই প্রতিষ্ঠানটির কো-ফাউন্ডার।