শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

জেলা আয়কর আইনজীবী সমিতির নতুন কমিটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে সিনিয়র কর আইনজীবি নলীনি কান্ত রায় নিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান এর পরিচালনায় শহরের ফুড ভিলেজ চাইনিজ রেষ্টুরেন্ট এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি (হবিগঞ্জ লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় বক্তব্য রাখেন এডভোকেট সুমঙ্গল দাশ, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট ইমরান হোসেন রুহেল, আব্দুল মজিদসহ আয়কর আইনজীবীবৃন্দ। সভায় বর্ষীয়ান আইনজীবী এডভোকেট একে এম তাজুল ইসলামসহ অথিতিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে বিভৎসু চক্রবর্তী বিভূকে সভাপতি, ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় শেখ আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com