বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়ন, দক্ষিণ সুরমা গ্রামের মনতলা রোডের সাহাববাড়ী রাস্তার মোড়ে চাঁন মিয়া মাজারের প্রবেশ মুখ হতে ১০ কেজি গাঁজাসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- মাধবপুর থানার সাতপাড়া গ্রামের মোঃ আলাই মিয়ার পুত্র মোঃ সালমান (২৫), মোঃ ফোরকান মিয়ার পুত্র মোঃ সুমন মিয়া (১৮) ও বানেশপুর গ্রামের মোঃ মজিদ মিয়ার পুত্র মোঃ মিজানুর রহমান (২৮)। রাতে গ্রেফতারকৃত আসামীদেরকে এবং উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৯ (খ) ধারায় নিয়মিত মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com