বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন ॥ শাহীন সভাপতি, সেতু সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিন ২১৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিন্দ্বন্দী আবুল মনসুর চৌধুরী ২১১ ও আব্দুল হান্নান চৌধুরী ৭৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে সালেহ উদ্দিন আহমেদ (২) ২৫০ ভোট পেয়ে নির্বাচিতন হন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ ইলিয়াস মিয়া পান ২৪১ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ ফরহাদ এলাহি সেতু ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল হাই (২) পেয়েছেন ১৩১, জসিম উদ্দিন (৩) ১২৮ ও রাজীব কুমার দে পান ১৬১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম শাখা হাবিবুর রহমান (২) ২৪১ ভোট, ২য় শাখায় আজিজুর রহমান-(১) ২৫৮ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শামীম আহমেদ ২৯১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নরেশ চন্দ্র পাল পেয়েছেন ২১২ ভোট, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক সেলিম আহমেদ ১৬১ ভোট পেয়ে নির্বাচিত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুজিবুর রহমান ১৫২, জাহিদুল ইসলাম চৌধুরী ১০০, ফখর উদ্দিন ৭৯ ভোট পেয়েছেন। সিনিয়র সদস্য মিজানুর রহমান (১) পান ৩৭৪, মুদ্দত আলী ৩৫০ ও আব্দুল মালেক পেয়েছেন ৩৮৮, মুরলি ধর দাস ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী মিহির কান্তি চক্রবর্তী পেয়েছেন ২৮২ ভোট। জুনিয়র সদস্য মিনহাজ উদ্দিন আহমেদ মিজু ৩৪৩, গাজিউর রহমান ৩৮৪ ও রেজাউল করিম খান ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। পরাজিত প্রার্থী অমৃত চন্দ্র দাশ পেয়েছেন ২৫৪ ভোট। গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ হয়। আইন শৃংখলাবাহিনীরাও এতে দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী ও এডঃ ফজলে আলী। ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের মিষ্টিমুখসহ আনন্দ উল্লাস করতে দেখা যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com