রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ সোসাইটি ইউকে কর্তৃক ফয়সল চৌধুরী এমবিই সংবর্ধিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ১২ই সেপ্টেম্বর রবিবার হবিগঞ্জ সোসাইটি ইউকে কর্তৃক বার্মিংহাম এমটি ক্যাটারিং হলে স্কটল্যান্ড পার্লামেন্টে নির্বাচিত এমপি ফয়সল চৌধুরী এমবিইকে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রানা মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোন্তাকিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বংলা এজ এন অফিসিয়াল ল্যান্গুয়েজ অব দ্য ইউনাইটেড নেশন এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী, কাউন্সিলার সাদেক সমসু, কমিউনিটি একটিভিস্ট বশির মিয়া কাদির, সৈয়দ এলাহি হক সেলু, দি প্যালেস পুটিজুরি হবিগঞ্জ এর ডাইরেক্ট কামাল হোসেন, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক মুকিত চৌধুরী, স্কটল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা গোলাম আনিস চৌধুরী, সিভিল সার্ভেন্ট তাহির আলী, প্রভাষক সৈয়দ মোহাম্মদ ইকবাল, মাজেদুল ইসলাম মিন্টু, মহিবুর রহমান, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নাজমুল আজিজ জুবায়ের, কমিউনিটি নেতা রহমত আলী, আদাম স্পোর্টস্ এর চেয়ারম্যান জসিম উদ্দিন, ওল্ডহ্যাম কমিউনিটি নেতা জুনেদ হোসেন চৌধুরী, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর সভাপতি এ রহমান অলি, কমিউনিটি নেতা আব্দুল বাছেত চৌধুরী অপু। উল্লেখ্য স্কল্যান্ড পার্লামেন্টে প্রথম কোন বাঙ্গলী এমপি ফয়সল চৌধুরীই নির্বাচিত হয়েছেন, ফয়সল চৌধুরী ১৯৬৭ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে জন্ম গ্রহন করেন, গোলাম রব্বানী চৌধুরী ও রোকেয়া রব্বানী চৌধুরীর পাঁচ মেয়ে ও এক ছেলের মধ্যে ফয়সল চৌধুরী সবার বড়। হবিগঞ্জ পুরান মুন্সেফী রামচরন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফয়সল চৌধুরী ১৯৮২ সালে বাবার সাথে ইংল্যান্ড ফাড়ি জমান, সেখানে কমিউনিটি এক্টিভিষ্ট হিসেবে মহামান্য রানী এলিজাবেথ এর কাছ থেকে মেম্বার অব বৃটিশ এম্পায়ার (এমবিই) খেতবে ভূষিত হন। ফয়সল চৌধুরী তার দায়িত্ব পালনে সকল কমিউনিটি ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com