বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে তাপদাহ গরমে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জুনুর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। (১৩ সেপ্টেম্বর) সোমবার দুপুরে উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের শৈলা গ্রামে এঘটনা ঘটে। নিহত জুনুর উদ্দিন ওই গ্রামের মানিক মিয়ার ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রী।
জানা যায়, দুপুরে জুনুর উদ্দিন বসতঘরে প্রচন্ড তাপদহ গরমের মধ্যে ঘরে থাকা ফ্যান মেরামত করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মুস্তাফিজ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুনুর উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com