মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরে বিদ্যুতের মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান বাজার থেকে বিদ্যুতের মামলায় পলাতক আসামি জগলাল দাশ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিদ্যুত আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আটক জগলাল দাশ জানান, তার বাসায় বিদ্যুত অফিস থেকে একটি মিটার দেয়া হয় এবং তিনি প্রতিমাসে বিলও পরিশোধ করছেন। হঠাৎ একদিন ওই অফিসের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা বাসায় গিয়ে তার মিটারের সাথে বিলের সাথে মিল বলে মিটার কেটে নিয়ে আসে। এরপর তাকে জরিমানা করা হয়। জরিমানা তিনি পরিশোধও করেন। কিন্তু কেমন করে তার বিরুদ্ধে মামলা হলো তিনি কিছুই জানেন না। তিনি আরও জানান, মামলা থেকে জামিনে বের হয়ে এসে অসাধু কর্মচারীদের বিরুদ্ধে আদালতে মামলা করবেন। তিনি ওই এলাকার নিখিল চন্দ্রের পুত্র। এসআই সজিব আহমেদ জানান, পরোয়ানার বলে তাকে আটক করা হয়েছে। বিদ্যুতের পাওনা থেকে থাকলে তা বিদ্যুত অফিসের ব্যাপার। আমাদের কিছু করার নেই। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com