সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আজমিরীগঞ্জে রাস্তাহীন বিদ্যালয়ে শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০২ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের উত্তর রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার কোন রাস্তা নেই। সরজমিনের জানা যায়, ১৯৮৮ সনে স্কুলটি নির্মান করে কার্যক্রম শুরু হয়। দীর্ঘ দিন যাবত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী হেমন্তে কাধাঁ ভেঙে ও বর্ষা মৌসুমে পানির মধ্যে নৌকা দিয়ে যাতায়াত করে আসছেন। গত ২০১৭-১৮ অর্থ বছরে নির্বাহী প্রকোশলীর অর্থায়নে স্কুলের পূর্ন নির্মান কাজের নতুন ভবন তৈরি করেন, কিন্তু কোন রাস্তা নির্মান না করায় কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ আকার ধারন করেন। স্কুলে আসা যাওয়ার করতে অনেক সময় নৌকা পাওয়া যায় না, স্কুলে নেই কোন খেলার জায়গা ও শৌচাগার। শিক্ষর্থীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রসুলপুর গ্রামের রাস্তা থেকে স্কুল যেতে প্রায় ৯০ মিটার দুরত্ব রাস্তা আদৌ হবে কি না শিক্ষার্থী ও অবিভাবকদের জানা নেই। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মমতা রাণী দেবী জানান স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা ২৪২ জন, স্কুলে কোন মাঠ, টিউবওয়েল ও শৌচাগার নেই, রাস্তার জন্য বার বার বলেছি শিক্ষা কর্মকর্তাদের। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হক বলেন, স্কুলের রাস্তার জন্য আমি উপজেলা সমন্বয় সভায় দাবী জানিয়েছি কয়েক বার কিন্তু ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ স্কুলের রাস্তাটি করেনি। প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের রাস্তা করার কোন বরাদ্দ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com