সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

খালেদা জিয়া মিথ্যার রাজনীতি করেন-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার চারটি ইউনিয়নে আরও চার সহশ্রাধিক মানুষের মাঝে সরকারি দশ টাকা কেজি দরে চালের কার্ড বিতরণ করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন তিনি। খাদ্যবান্ধব কর্মসূচিতে যুক্ত হওয়া এই চার হাজারের অধিক মানুষ এখন বছরের পাঁচ মাস প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন দশ টাকা কেজি মূল্যে। পৃথক চারটি অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, শেখ মঈনুল হক আরিফ, মাহবুবুর রহমান হিরো ও মো. আনু মিয়া সভাপতিত্ব করেন। এতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ সরকার অস্বচ্ছল জনগোষ্ঠীকে দশ টাকা কেজি দরে চাল দেয়ার ঘোষণা দিলে খালেদা জিয়া এর সমালোচনা করেন। এ বিষয়ে মিথ্যা অপপ্রচার শুরু করে বিএনপি। কিন্তু দেশজুড়েই মানুষ এখন দশ টাকা কেজির চাল পাচ্ছেন। এতে প্রমাণ হয় খালেদা জিয়া ও বিএনপি মিথ্যার রাজনীতি করে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নৌকার পক্ষে থাকার জন্য উপকারভোগীদের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com