বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি মিলাদ গাজীর প্রচেষ্ঠায় জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৯ বা পড়া হয়েছে

নবীগগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির প্রচেষ্ঠায় বাহুবলে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) বিকেলে বাহুবল উপজেলা পরিষদের হলরুমে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাহুবলের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাশ, বাহুবল উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগ এর সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা যুবলীগ এর যুগ্ম-আহ্বায়ক এম রশিদ ও আহমেদ ও সদস্য হুমায়ুন রশিদ জাবেদ, উপজেলা আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য আয়াত আলী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোক প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৫ রোগীকে ৫০হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com