বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাবেক নৌ পরিবহণ মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি নেতৃবৃন্দের শপথ পাঠ করান। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা বাস মিনিবার কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির প্রধান নির্বাচন কমিশনার সজিব আলী। অনুষ্ঠান পরিচালনা করেন হবিগঞ্জ-ঢাকা-চট্টগ্রাম রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির আজিজুর রহমান। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. দিয়ারিছ মিয়া, সহ-সভাপতি মো. আ. বারেক মিয়া ও মো. টেনু মিয়া, সম্পাদক রতন বর্মন, যুগ্ম সম্পাদক শাহ্ আশিকুর রহমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম মিয়া, প্রচার সম্পাদক মো. সিরাজ মিয়া, কোষাধ্যক্ষ অমৃত দেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বজলু, সমাজ কল্যাণ সম্পাদক মো. আব্দুল করিম, কার্যকরি সদস্য মো. কাউছার আহমেদ, মো. শামীম মিয়া, মো. আশিকুর রহমান রুমন ও মো. খলিল মিয়া। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক নেতৃবৃন্দ। পরে নব-নির্বাচিত নেতৃবৃন্দের পরিচয় প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com