রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গের ইউএনও মাসুদ রানাকে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার মাসুদ রানা বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বানিয়াচং প্রেসক্লাবের উদ্যোগে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় বক্তারা বলেন, বানিয়াচং উপজেলার জন্য বিদায়ী ইউএনও মাসুদ রানা অনেক কাজ করে গেছেন। ওই সমস্ত কাজের সুফল আগামীতে বানিয়াচংবাসী ভোগ করবেন বলেও বক্তারা আশাবাদ ব্যাক্ত করেছেন। ইউএনও বানিয়াচং উপজেলায় যোগদান করেই পাখি শিকার বন্ধ করার জন্য সর্বাত্মকভাবে কাজ করে পাখি শিকার বন্ধ করেছেন। রানার গ্রুপ তৈরি করে অনেক দৌড়বিদ সৃষ্টি করেছেন। প্রভাতকালীন সময়ে সাইকেল চালিয়ে একটি সাইকিং ক্লাব তৈরি করেন। ক্রীড়াক্ষেত্রে বালিকাদের ফুটবল টিম তৈরি করেছেন। যারা আগামীতে জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করবে। বক্তারা বিদায়ী ইউএনও মাসুদ রানা‘র দায়িত্বকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনওকে একজন চৌকস, দক্ষ ও সৎ মানবিক গুনে গুনান্বিত একজন কর্মকর্তা হিসেবে উনার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। ২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান। সংবর্ধিত ব্যাক্তি উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক শেখ বশির আহমদ, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বির হোসেন, মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান খান মামুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মখলিছ মিয়া, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ প্রমূখ। বক্তারা বিদায়ী ইউএনও মাসুদ রানা‘র দায়িত্বকালীন সময়ের ভূয়সী প্রশংসা করেন। বিদায়ী ইউএনওকে একজন চৌকস, দ ও সৎ মানবিক গুনে গুনান্বিত একজন কর্মকর্তা হিসেবে উনার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com