সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবলে পুলিশের অভিযানের দ্বিতীয় দিনে ১২ ওয়ারেন্টভূক্ত আসামী আটক

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে ১২ ওয়ারেন্টভুক্ত আসামী আটক হয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃততরা হল- উপজেলার বড়ইউড়ি গ্রামের মৃত খুশি মিয়ার পুত্র আব্দুল মজিদ (২২), আব্দুল জলিলের পুত্র তোফাজ্জল মিয়া (২০), মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র সেলিম মিয়া (৩৭) ও সফিক মিয়া (৪০), ভুগলী গ্রামের রহম আলীর পুত্র আবিদ আলী (২৫) রহম আলীর স্ত্রী পুতুল বেগম (৪৫), দণি স্নানঘাট গ্রামের কিম্মত আলীর পুত্র আব্দুস শহীদ (৩৫) ও আব্দুর রহিম (৪৫), মৃত জমাদার মিয়ার পুত্র আব্দুল আলী (৪০), আব্দুন নূর (৪৫) ও আব্দল হক (৩৫) এবং ভৈরবীকোনা গ্রামের কুটি মিয়ার পুত্র মিলন মিয়া (৩২)। পুলিশ সূত্র জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে শুক্রবার মধ্যেরাতে এসআই ও এএসআই’র যৌথ নেতৃত্বে সঙ্গীয় ফৌর্সসহ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযানে চালিয়ে ঐ আসামীদেরকে আটক করা হয়। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম খান জানান, পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে আটককৃত ১২ ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামী আটকে অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com