রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

লাখাইয়ে গণধর্ষণের ঘটনায় রনি ছাত্রলীগ থেকে বহিস্কার

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হাওরে নৌকা ভ্রমনে যাওয়া নারীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হবিগঞ্জের লাখাই উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। (৪ সেপ্টেম্বর) শনিবার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৫ আগস্ট এক সদ্য বিবাহিত স্বামী-স্ত্রী ও স্বামীর বন্ধুর সঙ্গে স্থানীয় টিক্কাপুর হাওরে নৌকায় করে বেড়াতে যান। এ সময় সঙ্গে থাকা স্বামীসহ দু’জনকে বেঁধে ওই নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই নারীর স্বামী। মামলার আগের রাতেই র‌্যাব ও পুলিশ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের ইকবাল হোসেন ছোট্ট মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য সোলায়মান রনি (২২), একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে মিঠু মিয়া (২১) এবং রুকু মিয়ার ছেলে শুভ মিয়াকে (১৯) গ্রেফতার করে। মামলার বাকি পাঁচ আসামি হলেন, মোড়াকড়ি গ্রামের খোকন মিয়ার ছেলে মুছা মিয়া (২৬), পাতা মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২), বকুল মিয়ার ছেলে সুজাত মিয়া (২৩), মিজান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৫) ও ওয়াহাব আলীর ছেলে মুছা মিয়া (২০)।
উল্লেখ্য, গেল বছর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসেও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এক নারী গণধর্ষণের শিকার হন। সেই সময়ে এ ঘটনা সারাদেশের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com