শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ সদর হাসপাতাল ক্যাম্পাসে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ ॥ আহত ৫

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল ক্যাম্পাসে তুচ্ছ ঘটনা নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। এতে আতংক ছড়িয়ে পড়ে। রোগীরা ছুটাছুটি করতে গিয়ে আহত হন। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের ক্যাম্পাস দখল করে চালকরা অর্ধশতাধিক অ্যাম্বুলেন্স রেখেছে। এতে প্রতিনিয়তই রোগীদেরকে নেয়া নিয়ে টানাহেছড়া চলে। গতকাল ওই সময় অ্যাম্বুলেন্স চালক হাসান মিয়ার সাথে অপর চালক রিপন মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাশ কাটার ডোম পাগলা মিজান (৩০), চালক হাসান (২৫) সহ আরও ২/৩ জন আহত হয়। খবর পেয়ে থানার এসআই মুজিবুর রহমান ও এএআই নেসার উদ্দিনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com