শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

চেক ডিজঅনার মামলায় শহরের ব্যবসায়ী শামীমের ৮ মাসের জেল

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় শহরের টাউনহল রোডস্থ ‘বেষ্ট ওয়ানস ফ্যাশন ব্যতিক্রম’ এর সত্বাধিকারী মোঃ শামীম মিয়াকে ৮ মাসের সশ্রম কারাদন্ড ও ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। হবিগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালত মোহাম্মদ শহীদুল আমিন গত ৩১ আগষ্ট এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শামীম শহরতলীর পূর্ব এড়ালিয়া গ্রামের মৃত আজগর আলীর পুত্র।
শহরের পুরাতন হাসপাতাল সড়কের সৈয়দ আনিস উজ-জামান ওরফে রিয়াজ দায়েরকৃত মামলায় বলা হয়, টাউন হল রোডস্থ ‘বেষ্ট ওয়ানস ফ্যাশন ব্যতিক্রম’ এর সত্বাধিকারী মোঃ শামীম মিয়া পূর্ব পরিচয়ের সুবাদে সৈয়দ আনিস উজ-জামান ওরফে রিয়াজকে তার ব্যবসায় পুজি বিনিয়োগের প্রস্তাব দেন। এতে সম্মত হয়ে সৈয়দ রিয়াজ বিগত ২০১৭ সনের ২০ আগষ্ট ব্যবসার পুজি বাবৎ ৪ লাখ ৫৬ হাজার টাকা শামীম মিয়াকে প্রদান করেন। এর পর থেকে শামীম ব্যবসা পরিচালনার এক পর্যায়ে ব্যবসার লাভ লোকসান রিয়াজকে প্রদান করেন নি। এক পর্যায়ে রিয়ার তার বিনিয়োগের টাকা ফেরৎ চান শামীমের নিকট। এ নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে শামীমের নিকটজনদের মধ্যস্থতায় রিয়াজকে টাকা ফেরত দিতে সম্মত হন শামীম। এবং পাওনা ৪ লাখ ৫৬ হাজার টাকার মধ্যে বিগত ২০১৯ সনের ১৫ এপ্রিল ১ লাখ ৮ হাজার টাকার ডাচ্ বাংলা ব্যাংকের একটি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংক হিসেবে টাকা না থাকায় চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবীর মাধ্যমে শামীমকে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। এর পরও শামীম টাকা প্রদান না করায় রিয়াজ বাদী হয়ে ২০১৯ সনের ১১ জুন আদালতে মামলা দায়ের করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com