শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পইল গ্রামে পূর্ব বিরোধের জের দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের ইসমাইল মিয়ার সাথে সোহেল মিয়ার বিরোধ চলে আসছে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। গুরুতর আহত অবস্থায় মুহিবুর রহমান, মুজিবুর রহমান, হাবিবুর রহমান, মতুকুল মিয়া, কুটি মিয়া, ফাইম মিয়া, বানেছা বেগম, তাহমিনা বেগম, সিহাব, আঞ্জব আলী, শাহনু মিয়া ও সোহেল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com