বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধষর্নের চেষ্টা ॥ লম্পট আবেদ গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৬২ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ বানিয়াচংয়ে পঞ্চম শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষন চেষ্টার অভিযোগে অভিযুক্ত আবেদ মিয়া (২২) সে ঘাঘরাকোনা গ্রামের কলন্দর মিয়ার পুত্র। নির্যাতিত শিশুটি ঘাঘরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্রী। অভিযোগের সত্যতা চাযাই করতে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন ও গ্রামবাসীর সাথে কথা বলেছেন। ঘটনাটি ঘটেছে ২৪ আগস্ট দিবাগত রাত ৩টায় বানিয়াচং উপজেলার ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের ঘাঘরাকোনা গ্রামে।
এলাকাবাসী জানান, নির্যাতিত শিশুটি পাশর্^বর্তী মামাতো বোনের ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টায় একই এলাকার আবেদ মিয়া ঘরের দরজার ছিটকিনি খুলে ঘরে ঢুকে শিশুটিকে জাপটে ধরে। এ সময় ওই শিশু ও ঘরের অন্যান্যরা জেগে উঠলে শিশুটিকে মারপিট করে আবেদ পালিয়ে যায়। পরের দিন সকালে এলাকাবাসী বিষয়টি আবেদ ও তার অভিভাবকদের জিজ্ঞাসা করলে তারা এলাকার মানুষজনকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে এঘটনার মূলহোতা আবেদকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com