বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে ॥ লাখাইয়ে ভাঙ্গন

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০১৪
  • ৫৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবং প্রবল বৃষ্টিতে হবিগঞ্জের উপর দিয়ে বহমান খোয়াই নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রবিববার রাত ৯টায় খোয়াই নদীর পানি এ সীমা অতিক্রম করে। এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী সৈয়দ সাইফুল আলম জানান-সাধারণভাবে খোয়াই নদীর পানি ৯.৫ মিটার অতিক্রম করলে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে ধরে নেওয়া হয়।
তিনি আরও জানান-রাত ৯টা পর্যন্ত পানির সীমা ছিল ১০.১০ মিটার।
তিনি জানান-জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর এলাকায় খোয়াই নদীতে পানির প্রবাহ কমছে। তাই হবিগঞ্জের দিকে পানি বাড়ছে।
এদিকে লাখাই উপজেলার বুল্লা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু জানান-খোয়াই নদীর লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের চরগাঁও এলাকায় নদীর পাড় ভেঙ্গে পানি হাওরে প্রবেশ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com