শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ পৌরসভায় সিডিসি, কাষ্টার ও ফেডারেশনের কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ডেভেলপম্যান্ট কমিটি, সিডিসি’র কার্যক্রম সংক্রান্ত এক মতবিনিময় সভা। গতকাল রবিবার হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আতাউর রহমান সেলিম। মেয়র বলেন, ‘হবিগঞ্জ পৌরএলাকার বস্তিগুলো ইতিমধ্যে পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে নিযে সরেজমিন পরিদর্শন করেছি। পরিদর্শনে দেখা গেছে বস্তিগুলোতে নাগরিক সুবিধা বাড়ানোসহ ব্যাপক উন্নয়ন প্রয়োজন।’ তিনি বলেন অদুর ভবিষ্যতে হবিগঞ্জ পৌরসভা বস্তি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ সংক্রান্ত প্রকল্পে অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিডিসি, কাষ্টার ও ফেডারেশনের অতীতের কর্মকান্ড সম্পর্কে যাবতীয় তথ্যগুলো সংগ্রহ করা প্রয়োজন।’মেয়র সব স্থবিরতা কাটিয়ে স্বচ্ছতার মধ্যদিয়ে যাতে পৌরবাসীর উন্নয়নে কাজ করা যায় সেভাবে মনোযোগী হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, সফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার ও শেখ সুমা জামান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com