বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং হাসপাতালে ডাঃ জীবনের পরিবারের পক্ষে স্বাস্থ্য সামগ্রী প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৫৫৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন ও তাদের পরিবারের পক্ষ থেকে বানিয়াচং হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন মাস্ক, বিপি মেশিন, অক্সিমিটার, আই পি এস, সার্জিক্যাল মাস্ক ও হুইল চেয়ার প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার এর কাছে স্বাস্থ্য সামগ্রীগুলো তুলে দেন ডাঃ সাখাওয়াত হাসান জীবন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিএম ইশতিয়াক, মেডিকেল অফিসার ডাঃ মঈনুল ইসলাম, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন প্রমূখ।
ডাঃ জীবন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা পারিবারিক ভাবে এ স্বাস্থ্য সামগ্রীগুলো প্রদান করেছি, ভবিষ্যতে আরও কোন সহযোগিতার প্রয়োজন হলে বানিয়াচং হাসপাতালকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, করোনার এই মহামারির সময়ে ডাঃ জীবন ও তার পরিবারের পক্ষ থেকে বানিয়াচং হাসপাতালে স্বাস্থ্য সামগ্রী প্রদান করায় উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ইউএনও মাসুদ রানা, সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে করোনার এ মহা সংকট কাটিয়ে ওঠা সম্ভব, ডাঃ সাখাওয়াত হাসান জীবন এর পরিবারের পক্ষ থেকে বানিয়াচং হাসপাতালে স্বাস্থ্য সামগ্রী প্রদান করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ মহৎ কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com