মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন

  • আপডেট টাইম বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান মোহাম্মদ সামিন আহমেদ যুক্তরাজ্যের লিভারপুল জন মরিস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি অনার্স পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে দেশ ও গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। সামিন আহমেদ পাঞ্জারাই গ্রামের জনাব শামসুল হক ও গৃহিণী সাফিয়া খাতুন দম্পতির পঞ্চম সন্তান। গ্রামের স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য তিনি সিলেট শহরে চলে যান। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী দি এইডেড হাই স্কুলে। সেখান থেকে ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। পরে ভর্তি হন সিলেট এমসি কলেজে। ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকেই এইচএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ অর্জন করেন তিনি। ২০২০ সালে উচ্চ শিক্ষার লক্ষ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং লিভারপুল জন মরিস ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি অনার্সে ভর্তি হন। ২০২৫ সালে সফলভাবে ডিগ্রি সম্পন্ন করে ফার্স্ট ক্লাস অর্জন করেন। এই অসাধারণ অর্জনের পেছনে পরিবার, শিক্ষাগুরু ও বন্ধুদের সহযোগিতা ও উৎসাহের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন সামিন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, ম্যানচেস্টারের একটি গ্রীষ্মকালীন ইন্টার্নশিপে কর্মরত আছেন। সামিন আহমেদ তার এই সাফল্যকে নতুন একটি যাত্রার শুরু হিসেবে দেখছেন। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে তথ্য প্রযুক্তি খাতে দক্ষভাবে অবদান রাখতে চান তিনি। তার সাফল্যে পাঞ্জারাই গ্রামের মানুষজনের মধ্যে আনন্দ ও গর্বের ছোঁয়া লেগেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com