রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মাদক সেবনের দায়ে ১ ব্যক্তিকে ৩ মাসের কারাদ্ন্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৭০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজের পাশ থেকে মাদক সেবনের দায়ে আবু জাফর সিদ্দিকী অপু নামের এক ব্যক্তিকে তিন (৩) মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাতে হবিগঞ্জ মাদকদ্রব্য অধিদপ্তর, ও স্থানীয় পুলিশের সহযোগিতায় নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় জাফর সিদ্দিকী আপুকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া শামীম মিয়া নামের আরেক ব্যক্তির বাড়ি থেকে ৭১ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। শামীম মিয়াকে নিয়মিত মামলা দেওয়ার জন্য পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জকে আদেশ প্রদান করা হয়েছে। নবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com