বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে রশিদ হত্যা মামলার আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ব্যবসায়ী আব্দুর রশিদ হত্যা মামলার আরও দুই সহোদর আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন। অপরদিকে গত সোমবার এ মামলার মূলহোতা মামুন মিয়া (৩৫) এর দুইদিনের জেল রিমান্ড মঞ্জুর করেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হল, উমেদনগর গ্রামের সুলেমান মিয়ার পুত্র এবাদুর রহমান ও তার ভাই জিয়াউর রহমান। এ ছাড়া মামুন ওই গ্রামের নানু মিয়ার পুত্র। জানা যায়, গত ১৯ নভেম্বর নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুই দল লোকের মাঝে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়। এর মাঝে ওই এলাকার ফার্নিচার ব্যবসায়ী শেখ আব্দুর রশিদও গুরুতর আহত হন। পরে সিলেটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তার ভাই বাদি মুখলেছুর রহমান বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় মামুন মিয়া, তার পিতা নানু মিয়া, মধু মিয়া, তার ছেলে তানভীরসহ অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মামুন আদালতে হাজির হলে কারাগারে প্রেরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com