বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় শোক দিবসে শচীন্দ্র কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শচীন্দ্র কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১ টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের আত্মার প্রশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরেই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক কমন রুমে অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। শুরুতে কোরান তেলাওয়াত করেন প্রভাষক রাফিউল হক খান ও গীতা পাঠ করেন সহঃ অধ্যাপক অঞ্জন সরকার। স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার। তিনি বঙ্গবন্ধুর গড়ে উঠার ক্ষেত্রে তাঁর মা সায়রা খাতুন এবং বাবা শেখ লুৎফর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনায় অংশ নেন প্রভাষক প্রসূন আচার্য্য, সহঃ অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রভাষক আঙ্গুর খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, বাঙালী জাতি চিরকাল বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ রাখবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com