মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ কারারক্ষী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তগঞ্জে ইয়াবা কেনাবেচার সময় জেলা কারাগারের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই কারারক্ষীর নাম মিলন মিয়া (২৮)। গ্রেপ্তার অপর ব্যক্তিরা হলেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকার হৃদয় মিয়া (২১) ও হবিগঞ্জ সদর উপজেলার নোয়াবাদ এলাকার রুবেল মিয়া (২৪)। রোববার রাতে তাঁদের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, দুই দিন আগে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ ২০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তিতে হৃদয় মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীর নাম আসে। রোববার রাতে পুলিশ হৃদয়কে ধরতে শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানে একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে তারা। এ সময় মোটরসাইকেলের চালকের আসনে বসেছিলেন মিলন মিয়া। তিনি হবিগঞ্জ কারাগারের কারারক্ষী বলে জানান। তাঁর পেছনে বসেছিলেন হৃদয় মিয়া। রুবেল মিয়া দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কথা বলছিলেন। এই তিনজনকে তল্লাশি করে পুলিশ মিলন মিয়ার কাছে ১০টি ও অপর দুজনের কাছ থেকে আরও ৬০টি ইয়াবা উদ্ধার করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com