শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জে দু’ধরনের টিকা নিয়ে চিন্তিত দারোগা

  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৮১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শককে এ্যস্ট্রাজেনেকার কোভিশিল্ড থেকে প্রথম ডোজ করোনার টিকা দিলেও দ্বিতীয় ডোজে দেয়া হয়েছে সিনোফার্মের ভেরোসেল। এ ঘটনায় স্বাস্থ্যকর্মীর অবহেলাকে দায়ী করছেন পুলিশ সদস্য। গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা দান কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কাকাইলছেও নৌ পুলিশের উপ-পরিদর্শক বিদ্যুৎ কুমার দাস। তিনি উপজেলার কাকাইলছে নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত। এস আই বিদ্যুৎ কুমার দাস বলেন, গত ১১ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে গেরে তাকে এস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ দেয়া হয়েছিল। এর পর এস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দিলে নির্দিষ্ট সময়ে তিনি দ্বিতীয় ডোজ টিকা নিতে পারেননি। সম্প্রতি এই টিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ হওয়ার পর শনিবার তিনি টিকা নিতে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত স্বাস্থ্য কর্মী জ্যোৎনা রানী বিশ্বাসকে তিনি এস্ট্রাজেনেকার টিকা দিতে বলেন। কিন্তু স্বাস্থ্য কর্মি তাকে দিয়ে দেন সিনোফার্মের ভেরোসেল। এরপর এস আই বিদ্যুৎ দুশ্চিন্তায় পরে গেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসে তাকে আশ্বস্থ্য করেন এবং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত যোগাযোগ করার জন্য বলেন। এসআই বিদ্যুৎ বর্তমানে নৌ-পুলিশ ফাঁড়িতে অবস্থান করছেন। আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইকবাল হোসেন বলেন, বিসয়টি খতিয়ে দেখে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হবে। তবে টিকা নেয়ার ব্যক্তির কোন পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না সে ব্যপারে এখনই বলা যাচ্ছেনা। হবিগঞ্জ ডেপুটি সিবিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল বলেন, এক ব্যক্তিকে দুই রকমের দুই ডোজ টিকা দেয়ার নির্দেশনা দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খোঁজ নিয়ে এ ব্যপারে ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com