শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ১৩

  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ টাকা উদ্ধার করা হয়। গত শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ পৌরসভার ওয়ার্কসপ এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় শায়েস্তাগঞ্জ উপজেলার রেনু মিয়ার ছেলে ফরিদ আহমেদ (৩১), একই উপজেলার চরনুর আহমদ গ্রামের রমিজ আলীর ছেলে জুয়েল মিয়া (২৬), দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মাজেদ আলীর ছেলে আব্দুল মন্নান (৬০), একই এলাকার টেনু মিয়ার ছেলে কবির মিয়া (৩০), মোস্তফা আলীর ছেলে শফিকুল ইসলাম স্বপন (২৪), আওয়াল মিয়ার ছেলে লিপু মিয়া (৩২), বিরামচর গ্রামের মালু মিয়ার ছেলে আব্দাল মিয়া (২৭), একই গ্রামের আব্দুল মালেকের ছেলে সুজন মিয়া (৩০), আব্দুল মন্নানের ছেলে সুমন মিয়া (২৯), আতিকুল্লাহ মিয়ার ছেলে মাহফুজ মিয়া (২৯), নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুল মালেক (৩০), হবিগঞ্জ সদর উপজেলার যাত্রা বড়বাড়ি মিরাজ মিয়ার ছেলে জবরু মিয়া (৩০), গ্রামের আব্দুস সালামের ছেলে জামাল মিয়া (৩২) কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টায় সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com