শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জকে ফরমালিনমুক্ত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৬২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলাকে ফরমালিনমুক্ত করতে ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের রসুলগঞ্জ, মিলনগঞ্জ এবং শিবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে কিট যন্ত্র দ্বারা পরীক্ষা করে প্রায় ২ মন ফরমালিনযুক্ত আম, কলা ও টমেটা বিনষ্ট করা হয়েছে। এ সময় ৫ ব্যবসায়ীর কাছ থেকে ফরমালিনযুক্ত পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ২ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে সাড়াশি অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিকাল ৫ টা থেকে সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানকালে রসুলগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানে পরীক্ষা করে আম ও কলার মাঝে ৪.৫৫% ফরমালিন পাওয়া গেলে তাকে নগদ ২ শত টাকা জরিমানা করা হয়। মিলনগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদ মিয়ার দোকানে টমেটোর মাঝে ফরমালিন পাওয়া গেলে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে শিবগঞ্জ বাজারে আম ব্যবসায়ী লিপটনকে ফরমালিনের দায়ে ৫ শত এবং আম ব্যবসায়ী আকবর মিয়াকে ১ শত টাকা এবং টমেটো ব্যবসায়ী সাদিকুর রহমানকে ১ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফরমালিনযুক্ত ব্যাপক পরিমান আম, কলা ও টমেটো রাস্তায় ফেলে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ উপজেলা স্যানেটারী অফিসার নুরে আলম সিদ্দিকী, নবীগঞ্জ থানার এস আই নুর মোহাম্মদ, অফিস সহকারী আব্দুল কায়ূম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com