বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে যুবসংহতি নেতা মুজাহিদ মিয়ার লন্ডন গমনে বিদায় সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার জাতীয় যুবসংহতির স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক এস এম মুজাহিদ মিয়া লন্ডন গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা গতকাল শুক্রবার বিকাল ৫ টায় নবীগঞ্জ ওসমানী রোডে জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি এম এ মতিন চৌধুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, সদস্য সচিব এমরান মিয়া, পৌর জাতীয় পার্টিনেতা খুর্শেদ আলী, সংবর্ধিত ব্যক্তি এস এম মুজাহিদ মিয়া। উপজেলা যুবসংহতির সাধারণ সম্পাদক হাফেজ শেখ মিনহাজ উদ্দিন এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মিলাদ হোসেন সুমন, যুবসংহতির সহ-সভাপতি তোফায়েল আহমেদ সায়েদ, পৌর যুবসংহতির সভাপতি নিউটন সূত্র ধর, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী, যুবসংহতিনেতা হেলাল রাজ, মিলাদ আহমেদ, শাহ আবুল কাসেম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com