মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ইনাতাবাদ থেকে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ইনাতাবাদ পয়েন্টে বারিক মিয়ার কলোনীতে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত ১১ আগষ্ট মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ডিবি পুলিশের এসআই ধ্রুবেশ চন্দ্র দাশসহ একদল পুলিশ ওই কলোনীতে অভিযান চালিয়ে তার ভাড়াটিয়া নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের হাসান মিয়ার পুত্র জাকির মিয়া (৩০), চুনারুঘাট উপজেলার গণেশপুর গ্রামের চেরাগ আলীর পুত্র আলমগীর মিয়া (২০) ও মৌলভীবাজার জেলার আগনশী গ্রামের আপ্তাব মিয়ার পুত্র জসিম মিয়া (২৫) কে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই এসআই বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উক্ত মাদক ব্যবসায়ীরা বারিক মিয়ার কলোনী ভাড়া নিয়ে বিভিন্ন স্থান থেকে মাদক এনে বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করে দিচ্ছে। বিষয়টি স্থানীয়রা পুলিশকে অবগত করলে অভিযান চালানো হয়। গতকাল বুধবার বিকালে আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com