বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জের জুয়ার আসরে অভিযান ॥ আটক ২

  • আপডেট টাইম বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জের ওয়ান টেন জুয়া বোর্ডে পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় জুয়ার আসর প- হয়ে যায়। পুলিশ গাড়িসহ দুই চালককে আটক করেছে। তবে তাদের সহযোগীরা পালিয়ে যায়। আটকরা হল, চুনারুঘাট উপজেলার শানখলা গ্রামের প্রাইভেটকার চালক শাহিন মিয়া ও কাশিপুর গ্রামের সিএনজি চালক ও জুয়া চক্রের গডফাদার সুরুজ আলীর ভাতিজা কবির মিয়া। পুলিশ জানায়, মহামারী করোনার কারণে আইন শৃংখলা বাহিনী দায়িত্বে থাকায় দীর্ঘদিন ধরে জুয়াড়িরা বিভিন্ন নির্জন স্থানে রাত ৯টার পর থেকে ত্রিপাল টানিয়ে ওয়ান টেনের নামে সর্বনাশী জুয়ার আসর বসায়। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফসহ একদল পুলিশ উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, এক মাস ধরে কাশিপুরের ও হবিগঞ্জ শহরের জলিল জুয়ার আসর বসায়। তারা প্রতিরাতে জনপ্রতি ১ হাজার টাকা করে চালক হিসেবে কাজ করে। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে আটক দুইজনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে। ওসি জানান, জুয়াড়িদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাদেরকে ধরতে পারলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি কিংবা আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com