শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুর সীমান্তে চেক পোষ্ট স্থাপনে তদন্ত শুরু

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী এনামূলহক মোস্তফা শহীদ এর প্রস্তাব এবং উপজেলা পরিষদের সবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্তের আবেদনের প্রেক্ষিতে মাধবপুরের চৌমুহনী সিমান্তে চেকপোষ্ট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে তদন্ত কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার আলমগীর রহমান এর নেতৃত্বে একটি টিম এর তদন্ত কাজ শুরু করেন। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ প্রমূখ। তদন্ত টিম সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় ভরজলা মসজিদ মার্কেটে এনিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। এতে সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সোহাগ ইউপি সদস্য আব্দুর রশিদ, ফজলুর রহমান, ফরিদ হোসেন রানা নাছির উদ্দিন, মোবারক হোসেন সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com