বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে লকডাউনের ১৯ দিনে ২৫৪ জনকে সোয়া লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ লকডাউন চলাকালে ১৯ দিনে চুনারুঘাট উপজেলায় ১ লাখ ২১ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে। সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য, মাস্ক না পড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ মোতাবেক ২৩ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ১৯ দিন উপজেলার বিভিন্ন হাটবাজার, যানচলাচলসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ২৫৪টি মামলায় উল্লেখিত পরিমান টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা ও জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। গতকাল মঙ্গলবার শেষ দিনে চুনারুঘাট পৌর এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী এবং পুলিশ এর সহযোগিতায় সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এ সময় স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশ অমান্য করায় ৬ জনকে ২ হাজার ৯শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল জানান, আদায়কৃত জরিমানার টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com