বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সরকারী নির্দেশনা অমান্য করায় ১১ ব্যক্তিকে জরিমানা প্রদান

  • আপডেট টাইম শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৪২০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কঠোর লকডাউন চলাকালে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য এবং মাস্ক পরিধান না করায় ১১ ব্যক্তিকে ৬ হাজার ৪’শ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগীতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শিয়াবুজ্জামান শিহাবসহ একদল সেনা। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয়। কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে বেশি সংখ্যক লোকজন এক সাথে কেনাকাটা করতে আসেন। দোকান গুলোতে ভীড় জমান। এদের অনেকেরই নেই মাস্ক। লকডাউনে শুক্রবার সকালে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারি ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ৬ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশও মাঠে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com