স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ২৫তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় আসকর উল্লাহ জামে মসজিদে বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। বিভিন্ন পাড়ার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, বাদ জুমআ মিলাদ মাহফিল, তাবারক বিতরণ ও মরহুমের কবর জিয়ারত। কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হুসেন মাষ্টার ও সাধারণ সম্পাদক ইকবাল হুসেন খান। গতকাল বৃহস্পতিবার সংবাদ পত্র পদত্ত এক বিবৃতিতে দলীয় নেতৃবৃন্দ বলেন, ‘মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদ ছিলেন একজন ন¤্র, ভদ্র, আদর্শবাদী শিক্ষক ও মানতবাদী মানুষ। সর্বোপরি তিনি দক্ষ সংগঠক, সংসদ সদস্য, সমাজ সংস্কারক ও পর দুঃখে কাতর আত্মমর্যাদাশীল সম্পন্ন একজন মানুষ ছিলেন’। আজ শুক্রবার সেই মহান ব্যক্তির ২৫তম মৃত্যুবার্ষিকী। সৎ জীবনযাপন ও আদর্শিক রাজনীতির জন্য আজও তিনি দলমত নির্বিশেষে সবার কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে ১৯৪২ সালে ৭ই মার্চ জন্মগ্রহন করেন। শরীফ উদ্দিন আহমেদ গ্রামের প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক এবং বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মেট্টিক পাশ করেন। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এ্যান্ড রিসার্স থেকে এমএ ডিগ্রী লাভ করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭১সালে সম্মানের সাথে এলএলবি পাশ করেন। এলএলবি পাশ করার পূর্বে তিনি বানিয়াচংয়ের ঐতিহাসিক এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে কয়েক বছর সুনামের সাথে শিকতা করে ছাত্রদের পরম আত্মার আত্মীয় হয়ে উঠেছিলেন। পরে হবিগঞ্জ কোর্টে আইন ব্যবসা করে সাফল্য বয়ে আনেন। আইন পেশার পাশাপাশি রাজনীতি ও মানুষের সেবাকে কর্ম হিসেবে গ্রহন করেছিলেন। জাতীয় সংসদ চলাকালে ১৯৯৬ সালের ৬ আগস্ট আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন কালজয়ী এই পুরুষ। আজও তার আদর্শ ও সততা দলমত নির্বিশেষে সর্বমহলে আলোকিত হয়ে রয়েছে।