বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গে বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের জন্মদিন পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনভর কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বানিয়াচং ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে নিয়ে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টার দিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আমীর হোসেন মাস্টার, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ওসি এমরান হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার। পরে চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ী এবং কৃতি খেলোযাড়দের হাতে পুরস্কার তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com