বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ থেকে প্রাইভেট কার চুরি ৬ ঘন্টার মধ্যে উদ্ধার ॥ চোর আটক

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৬৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহর থেকে একটি প্রাইভেট কার চুরি হওয়ার ৬ ঘন্টার মধ্যে কারটি উদ্ধারসহ চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত চোর হচ্ছে-নবীগঞ্জ পৌর এলাকার পূর্বতিমিরপুর গ্রামের আহমদ হোসেনের ছেলে জামির হোসেন রানা। চুরি হওয়া কারের মালিক হচ্ছেন-নবীগঞ্জ শহরের অভয়নগর এলাকার আমিনুর রহমান সুমন। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নবীগঞ্জ শহরের ডাক বাংলো সংলগ্ন পুরাতন হাসপাতালের সামন থেকে কারটি (ঢাকা মেট্র্রো-ক-০৩-৮১৮৪) চুরি হয়। এব্যাপারে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামাল হোসেন ওই দিন রাত ১১ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরে অভিযান চালিয়ে জামির হোসেন রানাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মৌলভীবাজারের শাহ বন্দর ঘাটিয়াবাজার এলাকা থেকে কারটি উদ্ধার করেন। জামির হোসেন রানার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ছিনতাই, চাদাবাজী, মাদক, সংখ্যালঘু নির্যাতনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com