শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

হবিগঞ্জে আজ ভোর থেকে গণপরিবহন চলাচল শুরু

  • আপডেট টাইম রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা ভাইরাসের উর্ধমুখী সংক্রমনের কারণে দফায় দফায় বন্ধ থাকার পর আজ রোববার (১ আগস্ট ২০২১) থেকে হবিগঞ্জে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। ভোর থেকেই জেলা সদর থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে গণপরিবহন চলাচল শুরু হয়। কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর শনিবার রাতেই গণপরিবহন চলাচল শুরু করতে মালিক শ্রমিকদের জানিয়ে দেয় জেলা মটর মালিক গ্রুপ।
বিষয়টি নিশ্চিত করে মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় শনিবার রাতে জানান, সব স্থানে যোগাযোগ করে বলা হয়েছে পরিবহন চলাচল সকাল থেকে শুরু করতে। কেন্দ্রীয় ঘোষণা পাওয়ার পরই সবাইকে বলে দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার ডেল্টা ভাইরাস উর্ধমুখী হওয়ার ফলে সরকার ঈদুল আযহার আগে ও পরে দু’দফা কঠোর লকডাউন ঘোষণা করে। সরকারি নির্দেশনা মেনে হবিগঞ্জে সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। এবার গণপরিবহন চালানোর নির্দেশনা পাওয়ার পর রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘন্টার জন্য ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতকারী বাস চলাচল শুরু করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com