বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ স্বয়ংসম্পূর্ণ-আবুল কাশেম

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও দূরদর্শিতায় সরকারের কৃষিবান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে কৃষিখাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। স্বাধীনতার পর থেকে গত ৫০ বছরে চালের উৎপাদন বেড়েছে চার গুণেরও বেশি। ১৯৭১-৭২ সালে যেখানে চাল উৎপাদন ছিল মাত্র ১ কোটি মেট্রিক টন, সেখানে তা বেড়ে প্রায় ৪ কোটি মেট্রিক টনে উন্নীত হয়েছে। এক সময়ের খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
তিনি আরো বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা বাঁচব। কাজেই কৃষি ও কৃষকের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিক। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও তরঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু। পরে বিনামূল্যে ৫ কেজি করে ১শ ৫০ জন কৃষককে রূপা আমান ধানের বীজ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com