বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে বিশিষ্ট আইনজীবী সাইদুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৭৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ ও আইনজীবী মরহুম এডভোকেট মোঃ সাইদুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চেতনায়’ ৭১, হবিগঞ্জ এর উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট সৈয়দ আফরোজ বখ্ত।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এডঃ চৌধুরী আব্দুল হাই, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা রাজিয়া বেগম। সভায় বক্তব্য রাখেন এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, এডঃ মোঃ আমির হোসেন, এডঃ রুহুল হাসান শরীফ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, মর্তুজ আলী, উপাধ্যক্ষ আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, পিযুষ চক্রবর্তী, এডঃ মোহাম্মদ আব্দুল কাইয়ুম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডঃ আফম খায়রুল ইসলাম খোকন। সভায় বক্তারা প্রয়াত আইনজীবী’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সমাজ সেবায় এবং বিশেষ করে চেতনায়’৭১, হবিগঞ্জ সংগঠনের সৃষ্টি লগ্নে তার অবদানের কথা স্মরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com