রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমির হামজা, সম্পাদক আবু হেনা

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৫২২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকালে ক্লাব মিলানয়তনে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক মানবজমিন প্রতিনিধি শেখ আমির হামজা সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি মোঃ আবু হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ ও সদস্য শরীফ চৌধুরী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে মোট ১৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে সাবেক সভাপতি স্বপন বণিক ও তার প্রতিদ্বন্দ্বি শেখ আমির হামজা সমপরিমাণ ভোট পেলে লটারীতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আমির হামজা। সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদের চেয়ে ৪ ভোট বেশি পেয়ে সম্পাদক নির্বাচিত হন আবু হেনা। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিকে ব্যানার্জী। নির্বাচনের পরপরই বিজয়ী ও পরাজিত প্যানেলের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা হলেন, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, দপ্তর ও পাঠাগার সম্পাদক মিলন মাহমুদ। কার্যনির্বাহী সদস্য স্বপন বনিক, এবায়দুর রহমান রাসেল, সঞ্জিব রায় চক্রবর্ত্তী, মোজাহিদ মিয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com