সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

স্বস্ত্রীক হবিগঞ্জে ফিরেছেন এমপি আবু জাহির ॥ সকলের প্রতি কৃতজ্ঞতা

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস সংক্রমন থেকে আরোগ্য লাভের পর হবিগঞ্জে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও তাঁর সহধর্মিনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
আইসোলেশনে থাকার পর গতকাল শনিবার রাতে তাঁরা হবিগঞ্জের বাসায় ফিরেছেন। তাঁদের রোগমুক্তি কামনায় দেশ ও দেশের বাইরে দোয়া-প্রার্থনা করায় তাঁরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর আগে ফলোআপ রিপোর্টে করোনাভাইরাস নেগেটিভ আসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে গত ১১ জুলাই ন্যাম ভবনের বাসায় ফিরেছিলেন। এমপি আবু জাহির জাতীয় সংসদে বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে ১ জুলাই নমুনা দিয়েছিলেন। পরদিন তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে সংসদ থেকে জানানো হয়। দুইদিন পর সংসদ সদস্যের সহধর্মিনী ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারও করোনাভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছিলেন। এরপর এমপি আবু জাহির ও তাঁর সহধর্মিনীর সুস্থতা কামনায় দেশ ও দেশের বাইরে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাঁদের জন্য প্রার্থনা করা হয়েছে।
এমপি আবু জাহির বলেন, আমি ও আমার সহধর্মিনীর রোগমুক্তি কামনায় সবাই যেভাবে ভালবাসা দেখিয়েছেনÑএই ভালবাসার বিপরীতে প্রতিদান দিয়ে শেষ করা যাবে না। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে করোনাভাইরাস সংক্রমন এড়াতে সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com