সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে শরীরে আগুন দিয়ে গৃহবধূ রুনার আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৬৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রেমিককে বিয়ে করে সুখী হলনা রুনা (২০)। বিয়ের ৪ বছরের মাথায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করতে হয়েছে তাকে। মাত্র ১ বছরের শিশুটির কথাও সে চিন্তা করেনি। আত্মহননকারী রুনা উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কাজিরগাও গ্রামের খলিল মিয়ার কন্যা এবং একই ইউনিয়নের বাগাউড়া গ্রামের মারুফ আহমদের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রুনা এবং মারুফের মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মারুফের পরিবারের সাথে মিল না থাকায় রুনা তার বাপের বাড়ীতেই বসবাস করতো। এরই মধ্যে তাদের গর্ভে এক ছেলে সন্তানের জন্ম হয়। তার বয়স বর্তমানে এক বছর। গত বুধবার বেলা ৪টার দিকে রুনা পরিবারের সকলের অগোচরে বসত ঘরে তার শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার উদ্দ্যেশ্যে আগুন ধরিয়ে দেয়। পরিবারের লোকজন তার ঘরে আগুন দেখে তা নিভিয়ে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, তার স্বামী মারুফ প্রায় বছর খানেক ধরে ঋণ খেলাপির দায়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এতে স্বামীর ঋণের টাকার জন্য বিভিন্ন লোকজন রুনার নিকট চাপ প্রদান করতে থাকে। এতে করে রুনা একদিকে স্বামীর ঋণের জ্বালা অন্যদিকে ভালবেসে বিয়ে করে স্বামীর অধিকার ফেলে ও শ্বশুর শ্বাশুড়ীর অধিকার থেকে বঞ্চিত রয়েছে বিয়ের পর থেকেই। এ কারণে তার বাপের বাড়ীতে ও নানা লাঞ্ছনার মধ্যে দিনাতিপাত করতে হয়েছে তাকে। ফলে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com