স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন,
২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে পরিণত করতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আজ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। রাজধানী থেকে ইউনিয়ন তথা গ্রাম পর্যন্ত আপামর জনগন আজ তথ্য প্রযুক্তি সেবা পাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের মডেল। আর তা সম্ভব হয়েছে বাংলাদেশের আপামর জনগনের সঠিক সিদ্বান্তের মাধ্যমে আওয়ামী লীগকে
আবারো ক্ষমতায় আনায়। লন্ডনের অভিজাত ইম্প্রেশন কনভেনশন হলে প্রবাসী বাংলাদেশীদের এক নাগরিক সংর্বধনায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ দেশসমূহের সংসদ সদস্যদের এক সম্মেলনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া ও হবিগঞ্জ-লাখাই’র সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির অংশ নিতে যুক্তরাজ্যে গেলে প্রবাসী বাংলাদেশীরা দেশের এ দুই কৃতিসন্তাকে নাগরিক সংর্বধনা প্রদান করে।
গত ১৮ জুন বুধবার অনুষ্ঠিত সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন মুহিদুর রহমান লাল। সাবেক ছাত্রনেতা সৈয়দ আব্দুল মুমিনের সঞ্চালনায় এতে বক্তৃতা করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সভাপতি শামসুদ্দিন খান, সর্বইউরোপীয় আওয়ামীলীগের সেক্রেটারী এম এ গণী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সামসুদ্দিন মাষ্টার, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুগ্ম-সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও যুক্তরাজ্যে পিএইচডি অধ্যয়নরত জহিরুল হক শাকিল, প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত, হাবিবুর রহমান হাবিব, ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই খসরুজ্জামান খসরু, ব্যারিষ্টার হাফিজ, ফখরুল ইসলাম মধু, সেলিম খান, সৈয়দ শাহ নেওয়াজ, আছাবুর রহমান জীবন, অজিত লাল দাস, তারেক আহমদ, ফয়সল হোসেন সুমন, তামিম চৌধুরী, আনজুমান আরা অঞ্জু, ফেরদৌসী লিপি, যুক্তরাজ্য সফররত হবিগঞ্জ ছাত্রলীগ নেতা সুজন চৌধুরী প্রমুখ।
প্রাকৃতিক সম্পদে ভরপুর হবিগঞ্জে প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানিয়ে অ্যাডভোকেট আবু জাহির বলেন, মাধবপুর থেকে অলিপুর পর্যন্ত বেসরকারী উদ্যোগে যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে সরকার সেখানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। এছাড়া বর্তমান সরকার সিলেট বিভাগের চার জেলার সংযোগস্তল শেরপরে স্পেশাল ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।