রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বানিয়াচংয়ে লকডাউন উপেক্ষা ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে ৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। লকডাউনে বাস্তাবায়নে বানিয়াচং উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরাও। লকডাউনে আয়ের পথ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন নি¤œ আয়ের মানুষ। এছাড়া জরুরি প্রয়োজনে রিকশায় যেতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। গত দিনের তুলনায় বুধবার বানিয়াচং সদরে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নির্দেশনা বাস্তবায়নে এবং মানুষজনের মধ্যে সচেতনতা তৈরীতে নিয়মিতভাবে বানিয়াচং সদরের বিভিন্ন জনবহুলস্থানে সেনা বাহিনী, পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি রাস্তায় কোন অসহায় মানুষজন পেলে তাকে আমরা যথা সম্ভব খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে লকডাউনে কাজ হারানো অসহায় মানুষজনকে সরকারীভাবে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com