বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুড়াআব্দায় জলমহাল নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মুড়াআব্দা গ্রামের পার্শ্ববর্তী হাওরের জলমহাল নিয়ে দুই পক্ষের মাঝে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এদিকে আটক ৩ দাঙ্গাবাজকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আটকরা হল, আব্দুল হামিদ, সফর আলী, আব্দুর রশিদ। জানা যায়, ওই জলমহাল নিয়ে আব্দুল হামিদ ও জয়নাল আবেদীনের সাথে একই গ্রামের আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৩ জুলাই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মাছ ধরতে যায় জলমহালে। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা শুরু হয়। পরে খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ দাঙ্গাবাজকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, ফের সংঘর্ষ এড়াতে ৩ দাঙ্গাবাজকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ওই জলমহালে নজর রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com