বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নতুন করে আরো ২৮ জন আক্রান্ত ॥ হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৪৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। নিহত ব্যক্তি হলেন হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুল হামিদ খান (৬৫)। করোনার উপসর্গ দেখা দিলে তিনি হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নমুনা প্রদান করেন। গত ২ জুলাই রিপোর্ট আসে পজেটিভ। এর পর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। গতকাল শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে হবিগঞ্জ একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ৯ টার দিকে তিনি মারা যান। তবে তার পরিবারের সদস্যদের দাবী গতকাল সন্ধ্যা ৬টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে হবিগঞ্জ শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তিনি মারা যান।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছেন।
এদিকে গতকাল নতুন করে আরো ২৮ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২৮.৫%।
আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১০জন, চুনারুঘাট উপজেলার ৬ জন, নবীগঞ্জ উপজেলার ৫জন, বানিয়াচং উপজেলার ৫জন ও বাহুবল উপজেলার ২ জন। এ নিয়ে জেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২০ জন, সুস্থ হয়েছেন ২ হাজার ১১৭ জন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com